নাসিরনগরে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভয়াবহ সন্ত্রাসী হামলা

প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স এবং হাসপাতাল প্রহরীর  উপর সন্ত্রাসীদের ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার  রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় দুজন সন্ত্রাসী হাসপাতাল প্রাঙ্গণ প্রবেশ করে নার্সিং ডিউটি রুমে ডুকে দায়িত্বরত নার্সদেরকে ভয়, অকথ্য ভাষায় গালিগালাজ ও শারিরীক ভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে এবং জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার (চিকিৎসক)-কেও ভয়, অকথ্য ভাষায় গালিগালজ ও শারিরীক ভাবে আঘাত করতে এলে (সন্ত্রাসী) দায়িত্বরত নিরাপত্তা প্রহরী জনাব মোঃ ছায়েদ মোল্লা তাদেরকে (সন্ত্রাসী) বাধা প্রদান করেন। তখন উক্ত সন্ত্রাসীরা তাকে (ছায়েদ মোল্লা) প্রচন্ড মারধর করে। ফলে তার হাত ভেঙ্গে যায় এবং ০৩ (তিন) দাঁত ভেঙ্গে পরে যায়। তাছাড়া তার সমগ্র শরীলে ঘুষি, কিল এবং ধারলো কিছু দিয়ে আঘাতে চিহ্ন রয়েছে। মারার পর তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের সামনের ম্যানহোলের ঢাকনা খোলে ফেলে দিতে চেষ্টা করলে কর্তব্যরত ডাক্তার নার্সরা অনেক কষ্টে তাকে রক্ষা করে।  বর্তমানে তার (ছায়েদ মোল্লা) অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই সদর হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়ায় রেফার্ড করা হয়।
তাছাড়া উক্ত সন্ত্রাসীরা হাসপাতাল চত্ত্বর ত্যাগ করার পূর্বে হাসপাতাল চত্ত্বরে অগ্নিসংযোগ করে দেয়। পরে স্থানীয় লোকজন ও পথচারীদের সহয়তায় আগুন নিভানো হয় ।
হাসপাতালের টিএইচও বাবু অভিজিৎ রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,   নাসিরনগর ও ভিটাডুবি ধীবর সমিতির সভাপতি সমীর দাস ও  গোয়ালনগরের নোয়াগাওয়ের টিটু দাস একজন রোগী নিয়ে ডাক্তার, নার্সদের দিকে তেড়ে আসলে গার্ড ছায়েদ মোল্লা বাঁধা দেয়। তখনই তারা ছায়েদ মোল্লার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি তাৎক্ষণিক পুলিশে খবর দেই। পুলিশ দুইজন কে গ্রেফতার করেছে।  বর্তমানে থানা হাজতে আটক রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, ডাক্তার, নার্সদের সাথে এহেন আচরণ হরহামেশাই ঘটে। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতা বোধ করছি। উপজেলা প্রশাসনের কাছে বিনীত আবেদন আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হউক।