নাসুমের জোড়া আঘাতে চাপে সফরকারিরা

মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতেও টস জিতেছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে এবার কিউইদের শুরুটা ভালো করতে দেয়নি বাংলাদেশ। নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়েছে সফরকারিরা।

প্রথম ওভারেই বাঁহাতি এই স্পিনারকে আক্রমণে নিয়ে আসেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ওই ওভারের চতুর্থ বলে রাচিন রবীন্দ্রকে (০) তুলে নেন নাসুম। সুইপ করতে গিয়ে কিউই ওপেনার বল ভাসিয়ে দেন বাতাসে। শর্ট ফাইন লেগ থেকে দৌড়ে এসে ক্যাচ তালুবন্দী করেন সাইফউদ্দিন। ওই ওভারে এক রানও খরচ করেননি নাসুম।

সাকিব আল হাসান ইনিংসের দ্বিতীয় ওভারে এসে দেন ১০ রান। তৃতীয় ওভারে অ্যালেনকেও আউট করেছেন নাসুম।

টাইমিং মেলাতে না পেরে মারমুখী কিউই ওপেনার (৮ বলে ১০) পয়েন্টে হয়েছেন সাইফউদ্দিনের সহজ ক্যাচ।