না.গঞ্জে ইয়াবাসহ আটক এক

জেলা প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তিন হাজার ৮৮০ পিস ইয়াবাসহ মিন্টু মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে র‍্যাব-১০’এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাব-১০’এর একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া এলাকা থেকে ৩ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ৪৩ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

আটক মিন্টুর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।