নির্বাচন কমিশনের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি

নিজস্ব প্রতিবেদক : অসুস্থ ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বে গঠিত প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) কমিটির বৈধতা দিয়ে নির্বাচন কমিশনের চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে কোরেশীর নেতৃত্বে কমিটির বৈঠতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন কমিটি থেকে বাদ পড়া প্রক্তান সেক্রেটারি এহসানুল হক সেলিম।