নিজস্ব প্রতিবেদক : বুধবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম আমিনুল হক প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চমতলায় ২০১৫ সালের ৭ আগস্ট দুপুর ১টার দিকে নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বাসা ভাড়া নেওয়ার কথা বলে চার যুবক নিলয়ের বাসায় ঢুকে তার স্ত্রী আশামণিকে অস্ত্রের মুখে জিম্মি করে নিলয়কে হত্যা করে।
ওই ঘটনায় ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিলয়ের স্ত্রী অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।


