নীলফামারীতে চিকিৎসার মান ভালো হওয়ায় সুনাম অর্জন করেছেন ফেন্সি ডেন্টাল হোম

আল-আমিন,  নীলফামারী: দীর্ঘদিন থেকে চিকিৎসা সেবার মান ভালো দিয়ে যাচ্ছেন নীলফামারীর ডোমারের ফেন্সি ডেন্টাল হোমের ডেন্টাল চিকিৎসক মো:ওমর ফারুক। এলাকায় সুনামের সহিত চলছে তার কার্যক্রম। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন অনেক রোগী দাঁতের সমস্যা নিয়ে আসেন,এবং ভালো হয়ে ফিরে যান।
দাঁতের ব্যথা নিয়ে আসেন রোগী সোহাগ মিয়া তিনি বলেন, আমি বহুদিন থেকে দাঁতের সমস্যায় ভুগছি। ডোমারের ফেন্সি ডেন্টাল হোমের ডেন্টাল চিকিৎসক মো:ওমর ফারুকের চিকিৎসায় আমি ভালো হয়েছি, এখানে প্রতিদিন অনেক রোগী আসে, এখানকার সেবায় আমরা সন্তুষ্ট। রোগী মানিক ইসলাম বলেন, আমি দাঁতের সমস্যা নিয়ে অনেক জায়গায় চিকিৎসা করেছি কিন্তু কেই আমার রোগ ভালো করতে পারেনী, এখানে চিকিৎসা করে আমি এখন সুস্থ্য আছি, আমি সারাজীবন দোয়া করব ফেন্সি ডেন্টালের চিকিৎসক মো: ওমর ফারুকের জন্য।
রোগী রতন রায় বলেন, আমার দাঁতের সমস্যায় অসুস্থ্য হয়ে গেছি, ফেন্সি ডেন্টাল হোমের ডেন্টাল চিকিৎসক মো: ওমর ফারুকের চিকিৎসায় আমি সম্পুর্ন সুস্থ্য আছি। ডোমার বাসী তার জন্য সকলে দোয়া করেন।