নীলফামারীতে জমিদাতা ও স্থানীয়দের না জানিয়ে নিয়োগ বাণিজ্য 

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী সৈয়দপুরে বিদ্যালয়ের জমিদাতা ও স্থানীয় অভিভাবকদের না জানিয়ে গোপনে বাণিজ্য করে নিয়োগ পরীক্ষা নেয়ার সংবাদ পাওয়া গেছে। এলাকাবাসীর তোপের মুখে পড়ে  নিয়োগ পরীক্ষাটি সম্পূর্ণ না করে ও ফলাফল না দিয়েই নিয়োগ কমিটির সদস্যরা পালিয়ে যায়।
সরেজমিনে  গিয়ে জানা যায়, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে অবস্থিত ছমির উদ্দিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে (২১ অক্টোবর) শনিবার  জমিদাতা ও স্থানীয়দের না জানিয়ে গোপনে পছন্দমত প্রার্থীদের নিকট মোটা অংকের টাকা নিয়ে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন ও প্রধান  শিক্ষক পুলিন চন্দ্র দাস এই নিয়োগ পরীক্ষাটি সমাপ্ত করার চেষ্টা করলে এলাকাবাসীর বাধায় পালিয়ে যায় সবাই। এ সময় জমিদাতা ও স্থানীয়রা বাধা দিলেও তাদের কথা শুনেনি এবং সঠিকভাবে স্বচ্ছ পরীক্ষার দাবি করলেও তারা তা মানেনি।
এসময় স্থানীয়দের আন্দোলন করতে দেখা গেছে। তবুও সবকিছুকে উপেক্ষা করে প্রশ্নবিদ্ধ নিয়োগ পরীক্ষাটি হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার বিরাজ করছে। এ বিষয়ে স্থানীয় আমজাদ হোসেন বলেন, আমরা জমিদাতা ও স্থানীয় লোকেরা জানিনা আজকে নিয়োগ পরীক্ষা হচ্ছে। আমরা বিদ্যালয়ে এত মোটরসাইকেল কেন দেখতে আসলে জানতে পারলাম যে এখানে নিয়োগ পরীক্ষা হচ্ছে। রেজার বাবা দীর্ঘ ১০ বছর ধরে এই বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী হিসেবে শ্রম দিয়ে গেছেন তাই তার ছেলে রেজাকে এই পদে বিধি মোতাবেক নিয়োগ দেয়া হোক এলাকাবাসী ও অভিভাবকদের দাবি। জানতে চাইলে বিদ্যালয়টির সভাপতি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন বলেন, আমরা নিয়োগ পরীক্ষা নিচ্ছি আপনাদের কিছু বলতে পারব না।