আল-আমিন,নীলফামারীঃ ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে নীলফামারীতে জেলা ও উপজেলা পর্যায়ে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। শুক্রবার ( ০৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কাযালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের উদ্বোধন করা হয়। পরেই একটি বর্ণাঢ্য র্যালি শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন নীলফামারী স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ সাইফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাবলু,ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ্ ফকির, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী, এনজিও কর্মী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ।
উন্মুক্ত আলোচনা সভায় বক্তাগন বলেন ০-৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদে দুই মাস অন্তর অন্তর সভা করার পরামর্শ প্রদান করা হয়। সভার মাধ্যমেই সকল বিভাগের
সহযোগিতা পাওয়া যাবে এবং ০-৪৫ দিনের মধ্যে জন্ম ও জন্ম নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে। ভূমিষ্ট শিশুদের টিকা গ্রহণের সময় টিকা কার্ডে সঠিক নাম অন্তর্ভুক্তির বিষয়টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের
বিশেষ করে টিকাদান কর্মসূচিতে যুক্ত কর্মীর সহযোগিতা বিশেষ প্রয়োজন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন।


