নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে সাইকেল র‍্যালি

আল-আমিন, নীলফামারীঃ “আতঙ্ক নয় সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়” স্লোগানটিকে প্রতিপাদ্য করে আজ জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিসরে  সচেতনতামূলক এক সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষ উক্ত সাইকেল র‍্যালিটির উদ্বোধন ঘোষণা করেন। সাইকেল র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় হতে চৌরঙ্গী মোড় হয়ে গাছবাড়ি পর্যন্ত গিয়ে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে ফেরত আসে।
র‍্যালিটি শুরু হওয়ার পূর্বে জেলা প্রশাসক তাঁর এক সংক্ষিপ্ত বক্তব্যে সচেতনতাকেই ডেঙ্গু প্রতিরোধের মূল পন্থা উল্লেখ করেন এবং সকলকে সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের আশা প্রকাশ করেন। উপপরিচালক, স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ সাইফুর রহমান ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের এগিয়ে আসার জন্য  আহ্বান জানান।
জেলা প্রশাসন কতৃক আয়োজিত আজকের এই র‍্যালিতে সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম সেবা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, অন্যান্য দপ্তরের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন ছাত্র-ছাত্রী সাইকেলসহ উক্ত সাইকেল র‍্যালিতে অংশগ্রহণ করেন।