নীলফামারীতে নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র দুইদিন ধরে নিখোঁজ

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি,নীলফামারী ॥  চারাল কাটা নদীতে গোসল করতে গিয়ে আশরাফুল ইসলাম (১৪) নামে নিখোঁজ এক স্কুলছাত্রকে দুইদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলী সাইফুন নামকস্থানে এ ঘটনা ঘটে। গতকাল বিকাল হতে ফায়ার সার্ভিসের ডুবুরী দল নিখোঁজ ছাত্রটিকে নদী হতে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার দুপুর পর্যন্ত ছাত্রটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ আশরাফুল এ জেলার সৈয়দপুর উপজেলার নাটুয়াপাড়ার আবু তালেবের ছেলে এবং খালিশা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন বন্ধু মিলে এক সাথে গোসল করতে বেলতলী ছাইফুন হতে নদীতে ঝাপ দেয়। দুই বন্ধু নদীর তীরে উঠে এলেও আশরাফুল ডুবে যায়। নিতাই ইউপি চেয়ারম্যান ফারুক-উজ-জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।
কিশোরগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার রেদওয়ানুজ্জামান জানান, রংপুর থেকে ডুবুরি দল এসে ওই ছাত্রকে উদ্ধারের চেষ্টা করছে। তবে এখনও সন্ধান মিলেনি তার।