নীলফামারীতে নবাগত জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ

আল-আমিন, নীলফামারীঃ নীলফামারীতে নবাগত জেলা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করলেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নীলফামারী।
রবিবার (১৬ জুলাই)  নীলফামারী বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদুল করিম নবনিযুক্ত জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম-সেবাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বৃন্দ; বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ; বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের অন্যান্য বিচারক বৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সাইফুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার, সৈয়দপুর সার্কেল মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী সার্কেল মোঃ মোস্তফা মঞ্জুর পিপিএম, সহকারি পুলিশ সুপার ডোমার সার্কেল  আলী মোহাম্মদ আব্দুল্লাহ,  শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন।