নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ নতিব চাপড়া ও কির্ত্তনীয়া পাড়া চ্যাম্পিয়ন

আল-আমিন,নীলফামারী : নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেল নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্টিত বালক দলের খেলায় নতিব চাপড়া শাহপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম গোড়গ্রাম কেএমডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে নির্ধারিত ফাইনাল খেলাটি গোল শুন্য  ড্র হয়।

পরে ট্রাইবেকারে নতিব চাপড়া শাহপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-৪ গোলে গোড়গ্রাম কেএমডি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এদিকে বালিকা দলের ফাইনাল খেলায় কির্ত্তনীয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-১ গোলে কুন্দপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টানে অন্যদের মধ্যে উপ¯ি’ত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সং¯’ার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা ক্রীড়া সং¯’ার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, সহকারী উপজেলা
শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানি ও নুরুজামান প্রমূখ।

সদর উপজেলার ৩২টি দল উপজেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে বলে জানান আয়োজকরা।