আল-আমিন, নীলফামারী: নীলফামারী সদর উপজেলার পাঁচটি ইউনিয়নে মহল্লাদার“গ্রামপুলিশ”নয়টি শূন্য পদে নিয়োগ প্রদান করেছে উপজেলা প্রশাসন।তবে এ নিয়োগে একজন জামাতের সক্রিয় পরিবারের একজন সদসকে মহল্লাদার পদে নিয়োগ প্রদান করায় আলোচনা-সমালোচনা চলছে জেলার সর্বমহলে।
উপজেলা দপ্তর সুত্রে জানা গেছে, নীলফামারী সদর উপজেলার ৫টি ইউনিয়নের মহল্লাদার নয়টি শূন্য পদের পদ প্রত্যাশী ৫১জন প্রার্থী আবেদন করেন।এরমধ্যে যাছাই-বাছায়ে ১০জন প্রার্থী’র আবেদন অযোগ্য বলে ঘোষনা করা হয়।বাকী ৪১জন আবেদনকারীর মধ্যে নিয়োগ ৯টি ওয়ার্ডের নয় জনকে নিয়োগ প্রদান করা হয়।ওয়ার্ডগুলো হচ্ছে;নীলফামারী সদর উপজেলার চওড়ারড়গাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডের শূন্য পদে মৃত;নন্দি রাম রায়ের ছেলে কমল চন্দ্র রায়।গোড়গ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাহাঙ্গীর ইসলামের ছেলে মিনাহাজুল ইলাম।
পলাশবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নকুল চন্দ্র রায়ের ছেলে ধীমন চন্দ্র রায়।টুপামারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত; সুশীল চন্দ্র রায়ের ছেলে পংকজ রায় ৩নং ওয়ার্ডের সাইয়ার রহমানের ছেলে শাকিল ইসলাম ৭নংওয়ার্ডের মকবুল হোসেনের ছেলে মশিউর রহমান ও ৮নং ওয়ার্ডের আব্দুস ছামাদের ছেলে মিনারুল ইসলাম। পঞ্চপুকুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত; আবুজার রহমানের ছেলে মোজাহার আলী ও ৪নং ওয়ার্ডের মমিনুর রহমানের ছেলে ইউনুস আলীসহ ৯ জনকে ২০২৩ সালের ৩০ জুলাই নীলফামারী সদর উপজেলা প্রশাসন নিয়োগ প্রদান করে।
এই নয়টি মহল্লা’র শূন্য পদে মহল্লাদার নিয়োগে অর্থ বানিজ্যে ও একজন জামাত-শিবির পরিবারের সদস্যকে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে।অপরদিকে মহল্লাদার পদে নিযোগ প্রত্যাশীদের অধিকাংশ প্রার্থী নিয়োগ পাওয়ার আশায় ৩ থেকে ৪ লাখ টাকা নেন-দেন করে বিপাকে পড়েছেন বলেও অভিযোগ উঠেছে।এই মহল্লাদার পদে যারা নিয়োগ পেয়েছেন তাদেরও গুনতে হয়েছে ৪ থেকে ৫ লাখ টাকা বলেও অভিযোগ উঠেছে।এ দিকে পঞ্চপুকুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের একজন জামাত-শিবির পরিবারের সদস্য ইউনুস আলীকে মহল্লাদার পদে নিয়োগ করায় ওই ওয়ার্ডের জনমনে চাপাক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।একাধিক সুত্র জামাত-শিবির আতঙ্কে নাম না প্রকাশ করার শর্তে বলেছেন,এ মহল্লাদার পদে জামাত-শিবির সদস্যকে নিয়োগ করায় মহল্লায় জঙ্গী-উগ্রবাদ উত্থানসহ রাষ্ট্রবিরোধী কর্মকান্ড বিস্তার লাভ করার আশঙ্কা করছেন এলাকাবাসী । অপরদিকে পঞ্চপুকুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মহল্লাদার পদটি ২০২০ সালে শুন্য হলেও অজ্ঞাত কারণে এ ওয়ার্ডে মহল্লাদার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
এ ঘটনা উপজেলা-জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পায়নি বলেও অভিযোগ রয়েছে। ৯জন মহল্লাদার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম –ও অর্থ লেন-দেনের অভিযোগ উঠেছে নিয়োগ বোর্ডের বিরুদ্ধে।জেলা ও মহল্লা-সুরক্ষা রাখার দায়িত্বে থাকা সংস্থাগুলো সুষ্ঠ ও নিরোপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহগন করবেন এমন প্রত্যাশা সচেতন মহলের।
জানতে চাইলে মহল্লাদার“গ্রামপুলিশ” নিয়োগ বোর্ডের সভাপতি নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারের সঙ্গে মহল্লাদার নিয়োগের নানা-প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন:মহল্লাদার পদে নিয়োগের বিধিমালা’র ৪নং শর্তাবলী অনুসররণ করে নিয়োগ চুড়ান্ত করা হবে।


