ভিন্ন ধারার গল্পনির্ভর সিনেমায় কাজ করে আলোচনায় আসা বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। এবার তাঁর পরবর্তী সিনেমা মুক্তি পাচ্ছে ডিজিটাল মাধ্যমে।
বলিউডের প্রভাবশালী গণমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, তাপসী পান্নু ও বিক্রান্ত ম্যাসে অভিনীত ‘হাসিন দিলরুবা’ নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে আগামী ২ জুলাই।
আজ (০৩) জুন বৃহস্পতিবার সকালে সামাজিক পাতায় একটি নতুন টিজার-ভিডিও শেয়ার করে মুক্তির তারিখ জানিয়েছেন তাপসী পান্নু।
Kahani Aashiqana. Raaz Katilana.#HaseenDillruba coming soon. Only on Netflix. #TheUltimateKaunspiracy pic.twitter.com/fMGgM8J1K1
— taapsee pannu (@taapsee) June 3, 2021
বিনিল ম্যাথিউ পরিচালিত এ সিনেমার শুট শেষ হয়েছে গত বছরের অক্টোবরে। শুটিং শেষ করে সামাজিক মাধ্যমে নিজের চরিত্র রানি কাশ্যপের ঝলক শেয়ার করেছিলেন তাপসী।
২০২০ সালের সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তির কথা ছিল, কিন্তু করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। এবার নির্মাতারা প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি না দিয়ে ডিজিটাল মাধ্যমে মুক্তির সিদ্ধান্ত নিলেন।


