নেত্রকোনায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির পাশে নিজ পুকুর থেকে ইজ্জত আলী ফকির (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের রাজনগর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জুলাই) সকালে নিজ পুকুরে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, স্থানীয়ভাবে জানতে পেরেছি ইজ্জত আলী ফকিরের স্ত্রী-পুত্র না থাকায় তিনি দীর্ঘদিন ধরে একাই বাড়িতে থাকতেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে পূর্ণাঙ্গ বিষয় জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।