নেহা ধুপিয়া ফের মা হলেন

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ফের মা হয়েছেন বলে জানা যায়। রোববার পুত্রসন্তান জন্ম দিয়েছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবরটি শেয়ার করেছেন নেহার স্বামী অঙ্গদ বেদী।

অভিনেত্রীর সঙ্গে নিজের ছবি পোস্টও করেছেন স্বামী অঙ্গদ। আর সেই ছবিতে অন্তঃসত্ত্বা অবস্থায় নেহাকে দেখা গেছে। ডেনিম জিন্সের সঙ্গে সাদা পোশাক পরিধান করেছিলেন তারা দুজনে।

ছবির ক্যাপশনে অঙ্গদ লিখেছেন, ‘ঈশ্বরের আশীর্বাদের আমাদের জীবনে আজ পুত্রসন্তান এসেছে। মা ও সন্তান দুজনেই ভালো আছে।’ স্ত্রীকে উদ্দেশ্য করে অঙ্গদ লিখেছেন, ‘তুমি একজন যোদ্ধা, তা আবারও প্রমাণ করলে’।

২০১৮ সালে অঙ্গদ বেদিকে বিয়ে করেছিলেন নেহা ধুপিয়া। বি-টাউনের ঠোঁটকাটা, স্পষ্টবাদী অভিনেত্রী হিসেবে পরিচিত তিনি। অন্যায় মুখ বুঝে সহ্য না করে প্রতিবাদ করেন। শোনা গেছে, এ অভিনেত্রী বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছিলেন। তাই দেরি না করে প্রেমিকের সঙ্গে বাগদান সেরেছেন।

বিয়ের ৬ মাসের মধ্যেই ফুটফুটে কন্যাসন্তান জন্ম দিয়েছিলেন নেহা। এবার ফের মা হতে যাচ্ছেন এ অভিনেত্রী। খুশির খবরটি গত জুলাই মাসে নিজেই জানিয়েছেন ভক্তদের। স্বামী আর মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে জানিয়েছেন অন্তঃসত্ত্বা হওয়ার কথা।

এছাড়া আপাতত রোডিজ রিয়েলিটি শোয়ের বিচারকের দায়িত্ব পালন করছেন নেহা। পাশাপাশি কিছু টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনা করতে দেখা গেছে তাকে। ওটিটি প্ল্যাটফর্মের জন্য একাধিক কাজও করেছেন তিনি।

গেল আগস্টে নেহা অভিনয় করেছেন ‘আ থার্সডে’ শিরোনামের একটি সিনেমায়। এ সিনেমায় অন্তঃসত্ত্বা নেহাকে দেখতে পাবে দর্শক। কাকতালীয়ভাবে তার রিয়েল লাইফের সঙ্গে রিল লাইফ মিলে যায়। ২৪ আগস্ট ওই সিনেমায় নেহার লুক প্রকাশ হয়েছিল।