ন্যাশনাল প্রেস সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

রেজাউর রহমান চৌধুরীঃ দেশ ও দশের মঙ্গল কামনায় ১৩ই এপ্রিল রোজ বুধবার রাজধানীর উত্তরার বাহার উদ্দিন ম্যানশন, দক্ষিণখান বাজারে ন্যাশনাল প্রেস সোসাইটি’র( এনপিএস) উত্তর জোন এর উদ্যোগে রমজানের গুরুত্ব আলোচনা ও ইফতার পার্টির আয়োজন করা হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম পেট্রোল বিডি ও সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমান চৌধুরী।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলতাবুর রহমান বলেন; রমজান মাস সিয়াম সাধনার মাস, এ মাসে আল্লাহ্‌ তায়ালা রহমত, বরকত ও ক্ষমার ঘোষণা দেন। আমাদের মনের পবিত্র রক্ষা আমাদের কথা থেকে যেন অন্যরা রক্ষা পায় সেভাবে আমাদের চলা উচিৎ। তিনি মাহে রমজান উপলক্ষে সকলের মঙ্গল কামনা করেন।

অনুষ্ঠানে আরও অন্যোন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রিপন, জামাল উদ্দিন শেখ, আবুল কালাম আজাত প্রমূখ।