ন্যায় বিচার না পেয়ে ধারে ধারে ঘুরছে নিহত সংখ্যালগুর পরিবার

সিজান খান (সোহাগ)ঃ গত ২৯ আগস্ট ২০১৮ তারিখে ‘ফের ট্রেন থেকে পড়ে আহত ১’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয় প্রথম আলো পত্রিকায়, প্রতিবেদনে বলা হয়; চট্টগ্রামের সীতাকুন্ডে ভোরের দিকে প্রীতম ভট্টাচার্য্য (২২) নামে এক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয়। তাকে স্থানী মানুষ ও ফায়ার সার্ভিস লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করান। ক্রাইম পেট্রোল বিডির অনুসন্ধানে জানা যায়; আহত হবার ৯ দিন পর প্রীতম ভট্টাচার্য্য (অভি) মারা যান।

নিহত প্রীতম ভট্টাচার্য্য (অভি) বড় ভাই রানা ভট্টাচার্য্য ক্রাইম পেট্রোল বিডি’কে জানান; এক বছর আগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে যোগ দেন প্রীতম। কিভাবে প্রীতমট্রেন থেকে পড়ে গেল তা নিয়ে পরিবারের মনে নানা প্রশ্ন জেগে উঠেছে। মার খুব আদরের ছেলে ছিল প্রীতম, আমার মা প্রীতমকে হারিয়ে আজ দিশেহারা। আমার ভাই আত্মহত্যা করতে পারে না; তাকে হত্যা করা হয়েছে।

 

নিহত প্রীতমের বড় বোন পপি ভট্টাচার্য্য ক্রাইম পেট্রোল বিডি’কে বলেন; আমার ছোট ভাই প্রীতম ভট্টাচার্য্য (অভি) গত ২৮/০৮/২০১৮ ইং তারিখ কে বা কাহারা অথবা কিভাবে উদয়ন এক্সপ্রেস ৭২৪ নং আন্তনগর ট্রেনে কর্তব্যরত অবস্থায় চট্রগ্রাম জেলার সীতাকুন্ড থানার বারৈয়াঢালা ষ্টেশনের উত্তর পাশে তুলাতলি নামক স্থানে আমার ভাই আহত অবস্থায় স্থানীয় জনসাধারন খবর দিলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স (সীতাকুন্ড) সহ রেলওয়ে কর্মচারি গন উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা হাসপাতালে প্রাথমিক ভর্তি করান। পরবর্তীতে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়া গেলে সীট না থাকায় ম্যাক্স হাসপাতালে ভর্তি করানোর পর ব্যায় বহুল চিকিৎসা সম্ভব নয় বিধায় সর্বশেষ ডায়াবেটিস হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি করানোর পর গত ০৫/০৯/ ২০১৮ ইং তারিখ ভোর  ৫.৩০ ঘটিকার সময় মৃত্যুবরন করেন।

আমার ভাই এর মৃত্যুর বিষয়াদি অপূরনীয় ক্ষতি সাধন করে। বর্তমানে আমার গর্ভধারিনী মা সৃতি ভট্টাচার্য্য পুত্র শোকে পাগল প্রায়। আমার বাবা প্রান কৃষ্ণ ভট্টাচার্য্য (৫৭) বর্তমান অবস্থায় পুত্র প্রীতম ভট্টাচার্য্য (অভি) মৃত্যুতে দিশাহারা। আমার বাবা রেলওয়ের অধিনস্ত একজন আর এন বি, সদস্য তিনি উর্দ্ধতন রেলওয়ের কর্মকর্তা গনের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রকারের পুত্র হত্যার বিচার তো দূরের কথা কোন আশ্বাসই পাননাই। আমার আরেক ছোট ভাই রানা ভট্টাচার্য্য সে ও আর এন বির সদস্য। আমাদের পুরো পরিবার আমার বাবাসহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে কৃতদাস হিসাবে ও জনগনের কল্যাণে কাজ করে আসতেছে। আমাদের উপর নির্মমতার যে খড়গ নেমে এসেছে আমাদের পুরো পরিবার আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হতে যাচ্ছে। আমি পপি ভট্টাচার্য্য মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার প্রার্থনা করতেছি।

 

অনুসন্ধান চলছে………