পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে একাধিক মামলার আসামীকে ছেড়ে দিল পুলিশ

নিজস্ব সংবাদদাতাঃ বি.বাড়িয়া জেলার বিজয় নগর থানার এসআই হাবিব ও এএসআই সাহাবুউদ্দিন আজ (রবিবার) রাত আনুমানিক ৭ঃ৩০ মিনিটের সময় একাধিক মামলার আসামি জন্টুকে মাদক মামলায় গ্রেফতার করে বলে জানা যায়। রাত ৯ টার দিকে এসআই হাবিব ও এএসআই সাহাবুউদ্দিন একাধিক মামলার আসামী জন্টুকে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয় বলে জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জনৈক ব্যক্তি ক্রাইম পেট্রোল বিডিকে সত্যতা নিশ্চিত করে বলেন; জন্টুর বাড়ী নল গোড়িয়া গ্রামে, অন্য একটি সূত্র থেকে জানা যায়; জন্টু সানু মিয়ার ছেলে সে দীর্ঘ দিন ধরে মাদক বিক্রির সাথে জড়িত; তার বিরুদ্ধে বিজয়নগর থানায় ৫টি মামলা রয়েছে। কেন দুই পুলিশ কর্মকর্তা ৫০ হাজার টাকা খেয়ে একজন মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিল? সে বিষয়ে জানতে বিজয়নগর থানার ওসি’র সাথে যোগাযোগ করা হলে তিনি ক্রাইম পেট্রোল বিডিকে জানান; এই বিষয়ে আমার কিছু জানা নেই।