পর্দায় আসছে সানি

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী সানি লিওন। একসময় ছিলেন পর্নো তারকা, এখন তিনি বলিউড অভিনেত্রী। শুধু তাই নয়, আসল নাম করণজিৎ কৌর ভোহরা থেকে এখন হয়েছেন সানি লিওন। তার জীবন ঘিরে অনেকেরই রয়েছে কৌতূহল।

এবার সানির জীবনের অজানা কথাগুলো উঠে আসছে পর্দায়। খুব শিগগির শুরু হচ্ছে সানি লিওনের বায়োপিকের প্রচার। ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জি ফাইভ’ স্ট্রিমিং চ্যানেলে এটি প্রচার হবে। সম্প্রতি ইনস্টাগ্রামে এই তথ্য দিয়েছেন সানি নিজেই।

এ অভিনেত্রী একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমি কানাডা থেকে কেন চলে এসেছি? কেন আমি সানি নাম নিয়েছি? আমার জীবন কেমন ছিল? সানি নামের পেছনের নারী কে এবং আমার করনজিৎ কৌর থেকে সানি লিওন হওয়ার ব্যাপারে আরো জানুন আমার বায়োপিকে। খুব শিগগির আসছে জি ফাইভ চ্যানেলে।’