নিজস্ব প্রতিবেদক : বুধবার রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দাবি করেন তাদের আইনজীবীরা।
একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দুই মামলায় পলাতক হানিফ পরিবহনের মালিক মো. হানিফসহ পাঁচ আসামির খালাস দাবি করেছেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা।
এদিন পলাতক ১৮ আসামির মধ্যে হানিফ পরিবহনের মালিক মো. হানিফের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার, মো খলিলের পক্ষে এডভোকেট খলিলুর রহমান খান, বিএনপি নেতা প্রাক্তন সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে আশরাফ-উল আলম, বিএনপি নেতা হারিছ চৌধুরীর পক্ষে আবু তৈয়ব ও আনিসুল মোরসালিনের পক্ষে সাখাওয়াত হোসেন যুক্তিতর্ক পেশ শেষ করেন। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।
পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত এ আইনজীবীরা আসামিদের নির্দোষ দাবি করে খালাসের আর্জি জানিয়ে যুক্তিতর্ক পেশ করেন।
এর আগে ১ জানুয়ারি রাষ্ট্রপক্ষে প্রধান কৌশুলি সৈয়দ রেজাউর রহমান ২৫তম কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপনের পর সমাপ্ত ঘোষণা করেন। একই সঙ্গে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩৮ আসামির মৃত্যুদ- এবং ১১ সরকারি কর্মকর্তার ৭ বছর কারাদ-ের আর্জি জানান।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। গ্রেনেডের স্পিøন্টারের আঘাতে আহত হন কয়েক শতাধিক। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি হারান।


