আন্তর্জাতিক ডেস্ক: ইমরান খানকে সোজা বোল্ড আউট করে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। ৩৪ বছরের রাজনীতির জীবনে তিনি তিনবার সিএম হয়েছেন, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলেন পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী। তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার এক টুইটে অভিনন্দন জানিয়ে মোদি দুই দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেছেন। টুইটারে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য মিয়া মুহাম্মদ শাহবাজ শরীফকে অভিনন্দন। সন্ত্রাসমুক্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীল অবস্থা বজায় রাখতে চায় ভারত। যাতে আমরা উন্নয়ন নজর দিয়ে জনগণের কাজ করতে পারি।


