জেলা প্রতিবেদকঃ পাবনা সদর উপজেলার পাটকিয়া বাড়ি এলাকায় শাহাদত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
শাহাদত হোসেন ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। বৃহস্পতিবার সকালে পাবনা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পাবনা সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, ওই যুবকটি মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিল। তার চুরিরও অভ্যাস ছিল। ভোরে শাহাদত হোসেনকে বাড়ির পাশে একদল দুর্বৃত্ত পিটিয়ে ফেলে রেখে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে একটি গাছের সঙ্গে হেলান দিয়ে বসা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতের কোনো এক সময় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


