পাল্টা নিষেধাজ্ঞা রাশিয়ার, তালিকার প্রথমে জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে রাশিয়া। ইউক্রেন আক্রমণকে ঘিরে একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বেশ কয়েকজন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

রাশিয়ার এ নিষেধাজ্ঞার ভেতরে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সচিব (সেক্রেটারি অব স্টেট) অ্যানটনি ব্লিনকেন ও অন্যান্য কর্মকর্তারা।
মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিবৃতি অনুসারে-চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের একের পর এক ধারাবাহিক নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবে দেশটি একটি নিষেধাজ্ঞার তালিকা করেছে। সেই তালিকায় রয়েছেন- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সচিব (সেক্রেটারি অব স্টেট) অ্যানটনি ব্লিনকেন, দেশটির প্রতিরক্ষা সচিব এল. অস্টিন এবং কর্মকর্তাদের যুগ্ম প্রধান এম. মিললে এবং বিভিন্ন বিভাগের প্রধান ও আমেরিকার সুপরিচিত ব্যক্তিত্বরা।

সূত্র-সিএনএন