‘পাষাণ’ মোঃ হাবিব মিয়া

‘পাষাণ’

কবি মোঃ হাবিব মিয়া

কালে বলবো বাংলার বীর সন্তান?

এ দেখি বড় নিষ্ঠুর কঠিনও পাষাণ ।

ওই দানবের মতো রক্ত করলো পান,

সদর দপ্তরকে বানাইলো শ্মশান ।

ঢাকা পিলখানার মাটি রক্তে করলো লাল,

এ যেন সেই ঊন্নিশত একাত্তর সাল ।

সকল ত্যাগে রাখলো সচল

এটাই কি প্রতিজ্ঞার ফসল ?

ওরে! ভাইয়ের প্রতি ভাই,

দয়া মায়া কিছুই যে নাই ।

একাত্তর সালে এসেছিলো যারা

এরাই কি বিডি আর রুপে ছিল তারা ?

আটত্রিশ বছর পর

বাংলায় আনলো ঝড়,

ভাঙল সাজানো ঘর

রচনা করলো কবর ।

ওরা তো মারে নাই সেনাবাহিনী,

ওরা ধ্বংস করেছে সোনার খনি ।