প্রতিবেদন ২০ এপ্রিল : র‌্যাবের চেকপোস্টে হামলাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক : খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টার ঘটনায় দায়ের করা সন্ত্রাস দমন আইনে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রোববার মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মহানহর হাকিম কাজী কামরুল ইসলাম খিলগাঁও থানার সাব ইন্সপেক্টর এমাদুল হককে মামলাটি তদন্ত করে ২০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এর আগে শনিবার রাতে র‌্যাব-৩ এর ডিএডি কাজী হাসানুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলাটি করেন।

প্রসঙ্গত, শনিবার ভোরে খিলগাঁওয়ের শেখের জায়গায় মোটরসাইকেলে করে বিস্ফোরকসহ র‌্যাব-৩ এর চেকপোস্টে অনুপ্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। র‌্যাবের গুলিতে নিহত হন তিনি। উদ্ধার করা হয় ৫টি বোমা।