নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় সাত মাস পর ওয়ানডে ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি টাইগাররা।
এই সিরিজ জিতলে থাকছে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠার সুযোগ। এমন সমীকরণের সামনে প্রথম ওয়ানডেতে টস হেরেছে বাংলাদেশ। আফগানিস্তান ব্যাটিং নেয়ায় আগে ফিল্ডিং করবে তামিম ইকবালের দল।।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১১টায় ম্যাচটি শুরু হবে।


