নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হাইকোর্টে বিভাগে নবনিযুক্ত ১৮ বিচারপতি।
সোমবার সকাল ১১টায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।
গত ৩১ মে নিয়োগ পাওয়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচরপতি।
শপথ নেওয়া নতুন ১৮ বিচারপতি হলেন- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আবু আহমাদ জমাদার, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম আব্দুল মবিন, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন শামীম, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজ উদ্দিন খান, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খায়রুল আলম, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. কে এম হাফিজুল আলম।
গত ৩০ মে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জনকে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার।


