প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাড়ি বিক্রির শো-রুমে; আহত-২

এস,এম মনির হোসেন জীবন : রাজধানী তুরাগের হরিরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চন্ডাল ভোগ গ্রামের সোনারগাঁও জনপথ সড়কের তাজবীহ প্লাজা বাড়ি নম্বর ৮,ব্লক-বি ধাইদা কার ট্রেইড এর গাড়ি বিক্রির শো-রুমের প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে ওই মার্কেটের দায়িত্ব পালনরত ম্যানেজার ও সাবেক মেসার্স হালিম ষ্টীল কর্পোরেশনের মালিক মো: আব্দুল হালিম (৪২) ও মার্কেটের কেয়ারটেকার মো: মিলন মিয়া (৩৩) গুরুতর আহত হয়েছেন। আহত ২জনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা করা হয়েছে।
বুধবার বিকেলে তুরাগের ৫ নম্বর ওয়ার্ড চন্ডাল ভোগ গ্রামের সোনারগাঁও জনপথ সড়কের তাজবীহ প্লাজা সামনে বটতলায় এদুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসি,প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগের ৫ নম্বর ওয়ার্ড চন্ডাল ভোগ গ্রামের সোনারগাঁও জনপথ সড়কের তাজবীহ প্লাজা সামনে বটতলায় বসে আড্ডা দিচিছল তাজবীহ প্লাজা মালিকের নিজস্ব কেয়ারটেকার ও ম্যানেজার ব্যবসায়ী মো: আব্দুল হালিম ও কেয়ারটেকার মো: মিলন মিয়া। এসময় তাজবীহ প্লাজা বাড়ি নম্বর ৮,ব্লক-বি ”ধাইদা কার ট্রেইড” এর গাড়ি বিক্রির শো-রুমে বিক্রি করতে আসা একটি প্রাইভেটকার বের করার সময় ওই গাড়ির মালিক হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী বটতলায় বসা একটি চৌকির উপর উঠিয়ে দিয়ে এদুর্ঘটনাটি ঘটে। এতে করে ওই মার্কেটের ম্যানেজার ও সাবেক মেসার্স হালিম ষ্টীল কর্পোরেশনের মালিক মো: আব্দুল হালিম (৪২) ও মার্কেটের কেয়ারটেকার মো: মিলন মিয়া (৩৩) সহ ২জন গুরুতর আহত হয়েছেন।
আহত মো: আব্দুল হালিম ও মো: মিলন মিয়া এ প্রতিবেদককে জানান, অসাবধনাবশত: এদুর্ঘটনাটি ঘটেছে। এটি আসলে দু:খ জনক। দুর্ঘটনায় আমরা ২জন লোক আহত হয়েছি। আমরা গাড়ির ধাক্কায় হাতে ও কোমরে আঘাত পেয়েছি। আল্লাহ আমাদেরকে প্রাণে বাঁচিয়ে দিয়েছে।
একটি সুত্র জানায়, পবিত্র ঈদুল আযহার কয়েকদিন আগে ধাইদা কার ট্রেইড এর গাড়ি বিক্রির শো-রুমটি শুভ উদ্ভোবন করা হয়। এখানে নতুন ও পুরাতন গাড়ি গুলো বিক্রি করা হয়ে থাকে। ৩ থেকে ৪জন পার্টনারশীপ ব্যক্তি মিলে এ শো-রুমটি গড়ে তুলেছেন। তার মধ্যে একজন বিদেশী মালিক ও রয়েছেন বলে জানা গেছে। এছাড়া উক্ত মার্কেটের আরও বেশ কয়েকটি গাড়ির শো-রুম আছে।
এব্যাপারে অভিযুক্ত ধাইদা কার ট্রেইড এর মালিক পক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। ঘটনাটি চন্ডাল ভোগ ও আশপাশের এলাকায় বেশ চাঞ্জল্য সৃষ্টি করেছে।