নিজস্ব সংবাদদাতা কাটাখালী (বাগেরহাট): পারিবারিক বিরোধের জের ধরে বহিরাগত সন্ত্রাসীরা রোজাদার পরিবারকে ইফতারির সময় দলবেধে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় গৃহবধূ সহ ৪জনকে রক্তাক্ত ও গুরুতর জখম করে বীর দপর্ণে এলাকা ত্যাগ করে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় ফকিরহাট উপজেলার ভবনা গ্রামে।
সূত্রে জানা যায়, উপজেলার লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের দরিদ্র নূর ইসলামের পুুত্র সবুজ এর প্রেমের সম্পর্কে পার্শ¦বর্তী বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলা গ্রামের আইয়ুব চৌকিদারের স্বামী পরিত্যাক্তা রোকাইয়া ওরফে খালেদার বিবাহ হয় প্রায় ৩ বছর পূর্বে। বিবাহের পর প্রায় ছোটখাটো বিরোধ চলছিল তাদের সংসারে।
সাম্প্রতি পারিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে স্ত্রী রোকাইয়ার সন্ত্রাসী ভাই একাধিক মামলার আসামী সেলিম ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বুধবার সন্ধ্যায় ইফতারের মুহুর্তে পূর্ব পরিকল্পিতভাবে দা, লাঠি, ধারালো অস্ত্র, চাপাতি নিয়ে ভবনা গ্রামের বোনের শ^শুর নূর ইসলামের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট ও কুপিয়ে গুরুতর জখম করে। এতে বোনের শ^শুর নূর ইসলাম, দেবর আলামিন, শ^াশুরী খাদিজা বেগম ও বোনাই সবুজ রক্তাক্ত ও গুরুতর জখম হয়।
আহতদের আতœ চিৎকারে পাশ^বর্তী লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা বীর দর্পণে এলাকা ত্যাগ করেন। স্থানীয়রা রক্তাক্ত ও জখম অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট সরকারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে তাদের অবস্থা অবনতি হলে তারা উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করেন। গুরুতর আহতদের মধ্যে শ^শুর নূর ইসলাম ও দেবর আলামিনের অবস্থা আশংকাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলে।


