বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলি গ্রামের আব্দুর রাজ্জাক শেখর পুত্র একাধিক মামলার আসামি আল আমিন (২৪) কে বুধবার ভোর রাতে একই এলাকার হাফিজুর রহমান এর বাড়িতে চুরি করতে গেলে স্থানীয় জনতা হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে ফকিরহাট মডেল থানা পুলিশে সোপর্দ করেন।
আল আমিন দির্ঘদিন ধরে ফকিরহাটের বিভিন্ন এলাকায় চোর সিন্ডিকেটের প্রধান হিসাবে দ্বায়িক্ত পালন করে আসছে।তাছাড়া তার দুই বোন নাম করা দেহ ব্যাবসায়ি সুকুরন,ও তার ছোট বোন এলাকায় দির্ঘদিন ধরে তাদের নিজ বাড়িতে দেহ ব্যাবসা এবং পাশাপাশি মাদকের ব্যাবসা পরিচালনা করে আসছে বলে এলাকা বাসি জানান।
ফকিরহাট মড়েল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ মো:খাইরুল আনাম বলেন চোর আটকের বিষয়ে খবর পেয়ে এস আই ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে আল আমিন কে উদ্ধার করে থানাতে নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


