ফকিরহাটে গলাই রশি দিয়ে নারীর আত্মহত্যা

আত্মহত্যা

ফকিরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট কাঠালতলা এলাকায় গলাই রশি দিয়ে শিল্পি বেগম (৩০) নামের এক নারী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি শনিবার বিকেল সাড়ে ৪টা দিকে কাঠালতলা এলাকায় ঘটেছে। সে উক্ত গ্রামের মোহম্মদ মোল্লার স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ মৃতদেহের সুরোতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মডেল থানায় একটি অপমৃত মামলা হয়েছে। তবে সে কি কারনে আত্মহত্যা করেছে তা এ রির্পোট লেখা পর্যন্ত তাৎক্ষনিক জানা যায়নি।