ফকিরহাটে গ্রাম পুলিশের উপর হামলা-থানায় মামলা দায়ের

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের দেলোয়ার বিশ^াস নামের এক গ্রাম পুলিশের উপর অতর্কিতভাবে হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, মো: দেলোয়ার বিশ^াস গত ২০ শে জুন আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামের মো: ইখলাস শেখ এর বসতবাড়ী হইতে লকডাউনের খোজ খবর নেওয়া শেষে নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে সালাম মোল্লার চায়ের দোকানে দোকানের সামনে আনোয়ার বিশ^াসের ছেলে ইব্রাহীম বিশ^াস-কে মারধর করছে।

তখন তিনি মারামারির কারণ জানতে চাইলে মামলার বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে । তিনি গালিগালাজ করতে নিষেধ করলে এক পর্যায়ে তার গলায় গামছা পেচিয়ে মারধর করে । তার ডাক চিৎকারে স্থানীয় কয়েকজন ইব্রাহীম শেখ ও গ্রাম পুলিশ মো: দেলোয়ার বিশ^াস-কে উদ্ধার করে। পরে গ্রাম পুলিশ মো: দেলোয়ার বিশ্বাস নিজে বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় চারজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। যার নং-১০ তাং-২১-০৬-২০২০ইং। আসামীরা হলেন,বাহিরদিয়া- মানসা ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামের মো: নজরুল মোল্লার ছেলে মো: সাইফুল মোল্লা (১৯), মো: নজরুল মোল্লা (৪৫),জাহেদা খাতুন (৩৫) ও মুন্নি খাতুন (২২)।