ফকিরহাটে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালীন জামাত শিবিরের দুই কর্মী আটক

আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে নাশকতা উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জামাত শিবিরের দুই নেতা কর্মীকে আটক করে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ।আটতকৃতরা হলেন ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামের মনসুর মুন্সীর ছেলে আব্দুল্লাহ মুন্সী(৩২),ছোট বাহিরদিয়া গ্রামের নিজাম শেখের ছেলে রাজু শেখ(২৬)। ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাইদ মো: খাইরুল আনাম জানায় শুক্রবার রাত আনুমানিক ৭.৪৫ মিনিট এর সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফকিরহাট সদর ইউনিয়নের পাগলা শ্যামনগর গ্রামের সদীরডাংঙ্গা মসজিদে জামাত শিবিরের ১০-১৫ জন মিলে নাশকতা সৃষ্টির লক্ষে গোপন বৈঠক করছে। ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সকলে দৌড়ে পালানোর চেষ্টা করলে দুজনকে ধরে ফেললে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।আটককৃতদের ফকিরহাট মডেল থানায় এনে জিজ্ঞাসাবাদ করে তাদের নামে মামলা দায়ের হয়েছে যার নং-১৪/৩৩,তারিখ-২৯-০২-২০২০। পরবর্তিতে আটককৃতদের শনিবার বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়।