ফাকরহাট প্রতিনিধি : বাগেরহাটরে ফকিরহাটে রবিবার সন্ধায় নির্বাহী ম্যাজিট্রেট রহিমা সুলতানা বুশরার নেতৃত্বে একটি অভিযান চালিয়ে ফকিরহাট সদর ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকা থেকে পাগলা উত্তরপাড়া গ্রামের আজিম উদ্দিন এর ছেলে মো:সাইফুল ইসলাম এর মালিকানাধীন অবৈধ বালু উত্তলনের মেশিন আগুনে পুডিয়ে দেওয়া সহ ড্রেজার মালিককে নগদ ৫০০০০ প াশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ফকিরহাট মডেল থানার এএসআই আলমগীর হোসেন সহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগীতা করেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা বলেন,সরজমিনে যেয়ে অবৈধ বালু উত্তলনের মেশিন পুড়িয়ে দেওয়া সহ নগদ অর্থ জরিমান আদায় করেছি এবং ফকিরহাট উপজেলায় অবৈধ বালু উত্তলনের মেশিন বন্ধের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


