এম এম সি মেহেদী হাসান ঃ সুরক্ষা নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) ফকিরহাট উপজেলা কমিটির উদ্যোগে ও বেসরকারী উন্নয়ন সংস্থা সারি এবং বাগেরহাটের কেএনএসএস এর সহযোগীতায় আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সকাল ১০টায় র্যালি, বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল গেটে এসে শেষ হয়। পরে এক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগীতায় সভাপতিত্ব করেন মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যায়য়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী শিশির কুমার দাশ। অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন সুনামের সহ-সভাপতি আফরোজা আক্তার ছবি, সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, সদস্য রাবেয়া খাতুন নিশি। প্রতিযোগীতায় শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আট্টাকা কে. আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন।
বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তার, সারি’র এ্যাডভোকেসি অফিসার পলাশ দাশ। এসময় অন্যান্যদের মাধ্যে কমিটির সহ-সভাপতি রত্বা কবিরাজ, সহ-সম্পাদক মোঃ আল আমিন, মুর্শিদা আক্তার, প্রচার সম্পাদক সাংবাদিক মান্না দে, মানবধিকার সম্পাদক খান রুবেল হোসেন, ক্রীড়া সম্পাদক সৈয়দ অনুজ, সদস্য সাংবাদিক এম জাকির হোসেন, মোঃ সাগর মল্লিক, রাবেয়া খাতুন নিশি, ফাতেমা আক্তার, হুমাইরিয়া কবির রুশা, শেখ কামরুল ইসলাম, শিক্ষক খায়রুল বাশার জুয়েল, সাংবাদিক শিহাব উদ্দিন রুবেল সহ অসংখ্য ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।


