ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে গোপন সংবাদের ভিত্তিতে প াশ (৫০) পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। হাইওয়ে তানা পুলিশের ওসি রবিউল ইসলাম সাংবাদিকদের জানান,গতকাল বিকাল ৩ টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের এএসআই আব্দুল আজিজ শেখ এর নেতৃত্বে তার সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ফকিরহাটের লখপুর ইউনিয়নের খাজুরা এলাকায় দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ।
আটককৃতরা হলেন,একাধিক মাদক মামলার আসামী সাতক্ষীরা সদর থানার পলাশপোল গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে মোঃ জিয়াউর রহমান (২৮) ও একই থানার রসূলপুর গ্রামের হাফিজুর রহমান (২৬)। এ রিপোর্ট লেখার আগ অবদি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।


