শেখ শিহাব উদ্দিন রুবেল ফকিরহাট থেকে: বাগেরহাটের ফকিরহাটে ফকিরহাটে ২ জন গরু চোর এবং বাছুর সহ দুধেল গাভী উদ্ধার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল। ্র্র্র্র্র্র্রগরু চুরির মামলার ৭ দিনের মধ্যে ২ জন চোর আটক এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টানা ৪৮ ঘটা অভিযান চালিয়ে চুরি যাওয়া বাছুুর সহ গাভীটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৯ ডিসেম্বর রাত গোপালগঞ্জের বর্নী এলাকার জালাল উদ্দিন মুন্সীর পুত্র বায়জ আলী মুন্সী ওরফে রফিকুল ইসলামকে আটক করে এবং তার স্বীকার উক্তিতে গভীর রাত ঝিনাইদাহ জেলার শৈলকূপা উপজেলার হাবিবপুর এলাকার আয়ন উদ্দিন শেখের পুত্র আলিমুদ্দিন শেখ ওরফে রাশু ব্যাপারীকে আটক করে এবং চুরি হওয়া মামলার বাছুর সহ গাভী উদ্ধার করে ফাকরহাট থানায় এনে গরুর মালিক ফকিরহাট সদর উপজেলার আট্রাকা গ্রামের শাহাজাহান পারভেজ এর কাছে হস্তান্তর করা হয়।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মাঃ খাইরুল আনাম এর সার্বিক তত্বাবধানে এস,আই রফিকুল ইসলাম সহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। এব্যাপার মডেল থানায় একটি মামলা হয়েছে যার মামলা নং-৬ ধারা-৪৫৭/৩৮০। এ বাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মাঃ খাইরুল আনাম সংবাদিকদের জানান ফকিরহাট মডেল থানা পুলিশ এসব ব্যাপারে সবসময় তৎপর রয়েছে যে কারনে আমারা চুরি হওয়ার মাত্র ৭ দিনের মধ্যে ২ জন আসামী আটক এবং চুরি হওয়া বাছুর সহ গাভী উদ্ধার করতে সক্ষম হয়েছি।


