এম এম সি মেহেদি হাসানঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর এর কন্যা শিরিনা আক্তার পপিকে সুকৌশলে চেতনানাশক ঔষধ দিয়ে অচেতন করে দুইটি স্বর্নের চেইন, ৩০ হাজার নগদ টাকা ও একটি মুল্যবান মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারী চক্র। ঘটনাটি সোমবার রাতের কোন এক সময় ঘটেছে বলে ভুক্তভোগী পরিবার জানায়।
চেতনানাশক ঔষধে অসুস্থ্য শিরিানা আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে তার পরিবার। জানা গেছে, প্রবাসী স্বামী ইমরা হোসেন স্ত্রী শিরিনা আক্তার বাতীড়ে তার শিশু পুত্র নিয়ে বসবাস করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।


