নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে একটি দ্রুতগামী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কদ্বীপে উঠে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বনানী থানা পুলিশ।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, আহতদের চিকিৎসার জন্য কুর্মিটোলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি ঘটনাস্থল থেকে সরানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর বনানী এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।


