বন্যার্ত ও গরীবদের পাশে ঠাকুরগাঁও মডেল সোসাইটি

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পবিত্র ঈদ-উল আজহায় ঠাকুরগাঁওয়ের বন্যার্ত ও গরীবদের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও মডেল সোসাইটি।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল চারটায় ঠাকুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যার্ত ও গরীবদের মাঝে ঈদের গোস্ত ও তেল-মসলা বিতরণ করা হয়।

এসময় ১২০ টি পরিবারকে ১ কেজি গোস্ত, আধা কেজি ভোজ্য তেল ও কিছু পরিমাণ মসলা বিতরণ করা হয়।

উক্ত ঈদের গোস্ত ও তেল-মসলা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. জবায়দুল হক স্বপন।

উল্লেখ্য, এসময় ঠাকুরগাঁও মডেল সোসাইটির সকল সদস্যরা ছাড়াও ঠাকুরগাঁও শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।