বরিশালঃ বরিশাল নগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার নাসির উদ্দিন মল্লিক জানান, পূর্বের দায়ের হওয়া বিভিন্ন নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কোতয়ালি থানা পুলিশ ১৪ জন ও বন্দর থানা পুলিশ ২ জনকে গ্রেফতার কেরেছে।


