বরিশালে এক মাদককারবারিকে আটক

আটক

জেলা প্রতিনিধিঃ বরিশালের হিজলায় ৬শ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম (৪৫) নামে এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার কাউরিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।