কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর জেলার বাউফল উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (মহিলা) টুর্ণামেন্ট ফাইনাল খেলায় বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে
০৯,১১,২২ইং তারিখ রোজ বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত স্টেটেডিমে বিভাগীয় পর্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাউফল একাদশ বনাম বরিশাল জেলা একাদশ দলের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বরিশাল দলকে ২ গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।
খেলায় বরিশাল বিভাগ বাউফল চ্যাম্পিয়ন হওয়ায় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুদে খেলোয়ার ও খেলার সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মনজুরুল আলম, বিদ্যালয়র শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, সাবেক জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ প্রমুখ।


