সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারীদের শাসনামল অবৈধ ঘোষণার মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের আমলেই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্ত হয়েছে দেশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে সুপ্রিম কোর্টে নবনির্মিত ‘বিজয় ৭১’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।
এ সময় ভার্চুয়াল কোর্টের সুফল সবার কাছে পৌঁছানো সম্ভব হয়েছে বলেও জানান সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালত রায় দিয়ে এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এ ছাড়া স্বাগত বক্তৃতা করেন আইনসচিব মো. গোলাম সারওয়ার।


