বর্ষা মৌসুমে পানির অভাবে পাট নিয়ে বিপাকে পড়েছে কৃষক

হরিপুর (ঠাকুরগাঁও ) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা কৃষি প্রধান এলাকা হওয়ায়, বর্ষা মৌসুমে বৈরী  আবহাওয়ায়  কৃষক দিশেহারা হয়ে পরেছ। হাজার হাজার  হেক্টর জমিতে সেলোমেশিন সেচ দিয়ে আমন চারা রোপণ করলেও মাটি ফেটে চৌচির ও আমন ধানের চারা গুলো শুকিয়ে গেছে।

আমন ফসলের জমিতে গুলোতে পাট চাষ করে। পাট কেটে জাগ দিয়ে  পাটের আশঁ ছড়ানোর জন্য খাল বিলে পানিতে ১৫/১৬ দিন ধরে   পানিতে   পচানো পর  আশঁ ছড়ানো হয়। কিন্তু  পর্যাপ্ত পরিমাণে খাল-বিলে পানি না থাকায় নাগর নদীতে অথবা নোনা নদীতে  নিয়ে যায়। যে হারে পরিবহন ও শ্রমিক  মজুরী খরচ বেড়েছে তাতে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা বেশি। পাট আবাদ করে ভোগান্তির কথা জানালেন পাটচাষি মহির উদ্দিন।  তিনি বলেন বহতি, মশানগাঁ,তোররা,খোলড়া, মিনাপুর, মহেন্দ্রগাঁ,ভবান্দপুর,বশলগাঁ, কইঝালা, সোলাহার, এই এলাকা গুলোতে প্রচুর পরিমাণ পাট চাষ হয়। খাল বিলে পানি না থাকায় পাট গুলো শুকিয়ে যাচ্ছে, ৭থেকে ৮ কিলোমিটার দূরে নাগর নদীতে অথবা নোনা নদীতে পাটের জাগ দেওয়ার জন্য  নিয়ে যেতে হয়।

এভাবে বৈরী আবহাওয়া চলতে থাকলে পাটচাষিরা আর পাটের আবাদ করবেনা। সরকারি ভাবে পাটচাষিদের প্রশিক্ষণের মাধ্যমে  বিকল্প পদ্ধতির মাধ্যমে পাটের আঁশ ছড়ানোর ব্যবস্থা না করলে  পাটচাষ ব্যহত হবে।