বাংলাদেশ প্রেস ক্লাব কতৃক বালিয়াডাঙ্গী শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন

মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি বালিয়াডাঙ্গী উপজেলায় শাখা হিসেবে একটি নতুন সাংবাদিক সংগঠনের অনুমতি প্রদান করেছেন বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক সংগঠন গভ: রেজিঃ নং ৯৮৭৩৬/১২ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, প্রবীণ সাংবাদিক নেত সাংবাদিক ফরিদ খান। ২৬ মে শুক্রবার বিকাল ৫টায় উক্ত সংগঠনটির অনুমতি ও কমিটি প্রদান করেন তিনি।
বাংলাদেশ প্রেস বালিয়াডাঙ্গী উপজেলা শাখা কমিটিতে মোঃ আব্দুর রাজ্জাক (জাতীয় দৈনিক মানব কন্ঠ)’ বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি’কে আহব্বায়ক, মোঃ নাসিমুল হক স্বপন ( দৈনিক আমাদের খবর) বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মোছাঃ রিম্পা আক্তার (জাতীয় সাপ্তাহিক জনতার দলিল) বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি এবং (দৈনিক দেশ সেবা) বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি মোঃ আবু সালেককে যুগ্ম আহ্বায়ক, মোঃ জয়নাল আবেদীন (সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি)’কে সদস্য সচিব ও মোঃ আবু সুফিয়ান (সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি) বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি’কে সদস্য সাংগঠনিক করে উক্ত সাংবাদিক সংগঠনটির অনুমতি প্রদান করেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান।
প্রেস কাউন্সিল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সকল সাংবাদিকদের দেশব্যাপী নিজ নিজ জেলা-উপজেলায় কমিটি গঠন করে অধিকার, সচেতনতায় সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে, ৬ সদস্য বিশিষ্ট বালিয়াডাঙ্গী উপজেলা শাখা কমিটি গঠনের নির্দেশ দেন, বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান।