কহিনুর স্টাফ রির্পোটারঃ পটুয়খালী জেলার বাউফল উপজেলায় ৭৮ জন অসচ্ছল মানুষের মাঝে বরাদ্দকৃত ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
স্থানীয় এমপির ঐচ্ছিক তহবিল থেকে এ চেক বিতরণ করা হয়।১৩.১১.২৩ইং তারিখ রোজ সোমবার সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় সাবেক চীফ হুইপ আসম ফিরোজ এমপি প্রধান অতিথিতি হিসাবে উপস্থিতি থেকে এ চেক বিতরণ করেন। সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী । এ সময়ে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, বাউফল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া। বাউফল উপজেলা কৃষি অফিসার অনিরুদ্ধ কুন্ড, জেলা পরিষদ সদস্য শাজাহান সিরাজ, ইব্রাহিম খলিল, রিয়াজ সিকদার,শামসুল কবির নিশাত প্রমূখ।


