বাউফলে ইয়াবাসহ গ্রাম পুলিশ ও সহযোগী গ্রেফতার

গ্রেফতার

কহিনুর বাউফল(পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে ইয়াবাসহ হাবিবুর রহমান নামের এক গ্রাম পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দাসপাড়া-নওমালা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম মহিষাদি এলাকায় অভিযান চালিয়ে তাকে ১৮ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
পরে হাবিবুর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী তার সহযোগী আল আমিনকেও একই এলাকা থেকে গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। তারা দুজনেই দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ দাবী করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রাম পুলিশ হাবিব ও তার সহযোগী আল আমিন পটুয়াখালী শহর থেকে ইয়াবা নিয়ে তাদের নিজ গ্রামের দিকে যাচ্ছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে বাউফল থানার এএসআই মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হাবিব ও আল আলামিনকে গ্রেফতার করে। আল আমিন নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের হোসেন এর ছেলে।
বুধবার তাদেরকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়।বাউফল থানার ওসি খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।