কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৪নং নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা গ্রামের ল্যাড়া মুন্সী বাড়ির নাসির মুন্সীর খড়েরগাদা থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।৩০.০৭.২৪ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় বাউফল থানার পুলিশ ইংল্যান্ডের তৈরি এ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, নাসির মুন্সী তার খড়েরগাদা তার ভাই জলিলের কাছে বিক্রি করে দেন। তিনি ঘটনার দিন খড়েরগাদা ভেঙ্গে নেয়ার সময় আগ্নেয়াস্ত্রটি দেখতে পান। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগ্নে অস্ত্রটি উদ্ধার করেন। আগ্নেয়াস্ত্রটি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা নিরীক্ষার পর বলা যাবে এটি কি ধরণের অস্ত্র।


